বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

মহানন্দা নদীতে ডুবে একজনের মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা নদীর শ্মশান ঘাট এলাকায় সুইট ইসলাম (৩৮) নামে একজন পানিতে ডুবে মারা গেছেন।

নিহত সুইট পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মৃত কহিনুর খলিফার ছেলে।

১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল ও সদর মডেল থানার ওসি মেহেদী হাসান নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মেহেদী হাসান জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের বড় ভাই ওসমান গণী জানান, ২৯ জুন শনিবার দুপুর ৩ টার দিকে মহানন্দা নদীর শ্মশান ঘাটে হাত মুখ পরিষ্কার করতে নদীতে যায়। এসময় নদীতে পড়ে গিয়ে সে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মৃত অবস্থায় সুইটকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14