শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

এম রুবেল আহমেদ : ভোলাহাটে প্রণোদনার আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিজন কৃষক মাঝে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি ৪৪, চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সাংসদ মুঃ জিয়াউর রহমান এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহজাদী বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী সহ উপ-সহকারি কর্মকর্তাগণ এবং কৃষকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14