বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

ভোলাহাটে ধর্ষণের পর গলা কেঁটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর এক নারীকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত আমজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম সাহিরুল।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০২০ সালের ১৭ আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী এলাকার এক নারী রাঙ্গামাইট্যা বিলে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৮ আগস্ট রাতে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে মোসা. শারাবনী বেগম। একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

আরএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14