বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

বজ্রপাতে প্রাণ হারালেন সদর ও নাচোল উপজেলার তিনজন

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পালশা বাজার এলাকার আমারক গ্রামের পরশ রাই পটলের স্ত্রীকমলা রাণী (২৯), গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর এলাকার মন্তাজ আলীর ছেলে উজ্জল (৪৫) ও নাচোল সদর ইউনিয়নের ঝলঝালিয়া গ্রামের আখের মৌলবীর ছেলে উসমান গনি (৩২) ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, নেজামপুর ইউনিয়নের কামারজগদইল-দিঘিপাড়ার একটি মাঠে ধানের চারা রোপন করছিলেন উজ্জল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময়ে ঝলঝলিয়ার মাঠে কাজ করার সময় উসমান গনিও বজ্রপাতে মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিকেলে হঠাৎ বজ্রপাতে বাড়িতে কমলা রাণী মারা যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14