মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ব্রিজের পাশে কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের লাশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি ব্রিজের পাশ থেকে কাপড়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি ব্রিজের পাশে আমরা কয়েকজন নবজাতকের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14