শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে তিনজন ডাকাত গ্রেপ্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকার মানিরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (২৪), একই এলাকার মনিরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৪) ও একই এলাকার আবু সায়েদ আলীর ছেলে লিটন আলী ভুট্টু (২০)।

২৪ জুলাই মধ্যরাতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর দিক-নির্দেশনায় এসআই আব্দুল রাজ্জাক এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14