শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা মন্টু সভাপতি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেটের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল্লাহ রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন।

গোলাম মোস্তফা মন্টু নবমবারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। আর প্রথমবারের মতো দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর (২০২৪-২০২৬) এই কমিটি দায়িত্ব পালন করবেন।

নির্বাচিত হওয়ার যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14