বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লাহারপুরে মারধরের শিকার হন তারা। হামলার শিকার সাংবাদিকরা হলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আশিক আলী ও স্থানীয় আলোকিত গৌড়ের বার্তা সম্পাদক ইসারুল হক।

এ দুজনের অভিযোগ, গণঅধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাঁদের মারধর করেছে।

সাংবাদিক আশিক আলী বলেন, লাহারপুরে মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। গণঅধিকার পরিষদের নেতারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও ইসারুল হক আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ইসারুল হক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম জাকারিয়া। তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। নিষ্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চাঁপাই এক্সপ্রেস/আএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14