বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় এক পথচারী নিহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) এসএম জাকারিয়া। নিহত সবিনয় রায় পৌরসভার মালোপাড়ার মৃত অচিন্ত রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশের সূত্র বলছেন পৌরসভার শিবতলা এলাকায় সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল নিহত সবিনয় রায়কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, এ ঘটনায় মোটরসাইকেলের চালক জোবায়েরকে আটক করা হয়েছে। আটককৃত সদর উপজেলার ফিল্ডেরহাটের হাসান আলীর ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14