মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিবগঞ্জ ও নাচোলে পৃথক দুই ঘটনায় ২ জনের মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নাচোলে পুকুরে ডুবে মুনিরা ইয়াসমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয় ও শিবগঞ্জে আব্দুল করিম আলি (২২) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কসবা ইউনিয়নের আকিলা গ্রামে এই ঘটনা ঘটে। মুনিরা ওই গ্রামের শাজাহান আলীর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, সকালে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় মুনিরা। পরিবারের সদস্যরা অনেক খোঁজার পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। তিনি উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুমকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, সকলে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন আব্দুল করিম। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাই এক্সপ্রেস/পিও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14