বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে হেরোইন উদ্ধার, আটক ১

  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ইসমাইল হোসেন : সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের অভিযানে গোদাগাড়ীতে দু’কেজি হেরোইনসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএবি মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪২)।

বুধবার সকালে, র‍্যাব চাঁপাইনবাবগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবের বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, গোদাগাড়ী থানা এলাকায় একজন ব্যক্তি সন্দেহ জনক ঘোড়াফেরা করছে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু তাকে হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

র‍্যাব গ্রেফতারকৃত ব্যাপারে জানান, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃতের বাড়ী নাটোর জেলায় হলেও প্রায়ই সে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করত।

এ ব্যপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান র‍্যাব কমান্ডার।

চাঁপাই এক্সপ্রেস/অএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14