সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে বটতলাহাটের প্রতিমা ভাঙচুর অভিযোগে আটক ২জন

  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকায় মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত দুইজন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। রোববার (৬ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া জানান, গত শনিবার দিবাগত রাতে বটতলাহাট এলাকায় মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দির কমিটির সেক্রেটারি শ্রী জয় চান কর্মকার বাদী হয়ে রোববার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক দুইজনকে সোমবার আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পরে শুনানি করবেন বলে তিনি জানান।

চাঁপাই এক্সপ্রেস/ওআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14