বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

বাস চাপায় সাবেক শিবির নেতা নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় নজরুল ইসলাম নামে এক ছাত্রশিবিরের সাবেক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাবনা-নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম (৩৫) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল আলম বাবু বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বালসাবাড়ী বাজার এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। পরে উল্লাপাড়া ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের যৌথ টিম সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতের মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস বালশাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক সামনে এসে পড়ে। ইজিবাইকটির সঙ্গে হালকা ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে যায়। এ সময় ওই দোকানের সামনে মোটরসাইকেলে বসে থাকা নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাই এক্সপ্রেস/জেএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14