বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

নাচোলে শিশু ধর্ষণ চেষ্টা, ৬০ বছর বয়সী কবিরাজ আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী বৃদ্ধ এক কবিরাজকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাতে তাকে আটক করে নাচোল থানা পুলিশ।

আটক কবিরাজ নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাছি গ্রামের মৃত শহীদ আলীর ছেলে আব্দুল মান্নান।

স্থানীয় বাসিন্দা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ অক্টোবর) বিকেলে আটক কবিরাজ আব্দুল মান্নানের বাড়ির পাশে খেলা করছিল কয়েকজন শিশু। এসময় একটি শিশুকে ডেকে নিয়ে নিজ ঘরে ধর্ষণ চেষ্টা করে আব্দুল মান্নান। এসময় শিশুটি চিৎকার করলে এগিয়ে আসে স্থানীয়রা। লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বৃদ্ধ কবিরাজ আব্দুল মান্নান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা করা হয়। পরে শিশুটির কাছে তাকে নির্যাতনের বর্ণনা শুনে ঘটনার দুইদিন পর বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নাচোল থানায় অভিযোগ দেয় তার পরিবার। অভিযোগ পাওয়ার পর রাতেই আটক করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধ মান্নান জীন-ভুতের কবিরাজি করে। তার বিরুদ্ধে অনেক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। লোক লজ্জা ও মান সম্মানের কথা ভেবে কেউ মুখ খোলে না।

এ বিষয়ে নাচোল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদ হোসেন বলেন, থানায় অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এনজে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14