শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : “পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড শাহনেয়ামতুল্লাহ কলেজে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেন বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইকর’অ স্বেচ্ছাসেবক সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি শাহিনুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হুদা সনি, সহ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসিব ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আরিফুর রহমান, সহ অর্থ সম্পাদক মইনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি ওবায়দুল হক জানান উৎসবমুখর পরিবেশে সংগঠনের উদ্যোগে প্রথম বারের মতো বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসুচিতে ১০৯ জনকে বিনামূল্য রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। উক্ত রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হবে। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দেয়ার আশ্বাস দেন।

চাঁপাই এক্সপ্রেস/পিএজে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14