বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রাজশাহী মহানগরীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে যুবলীগের এক কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মীম হোসেন তিনি যুবলীগের কর্মী। বাড়ি নগরীর রামচন্দ্রপুর এলাকায়। তিনি ওই এলাকার মোমিনের ছেলে।

শনিবার সাড়ে নয়টার দিকে ওই যুবককে অজ্ঞাত ব্যক্তির হাসপাতালে এসে রেখে যান। পরে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। থাক দুই পা পিটিয়ে থ্যাতলে দেওয়া হয়েছে। মুখ এবং শরীর বিভিন্ন স্থানেও হাতের জন্য রয়েছে। ব্যাপক নির্যাতনে ওই যুবককে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দু হাতে গুলি চালানো গ্রেফতারকৃত যুবলীগ নেতা রুবেলের নিকট আত্মীয় ও সহযোগী ছিলেন মীম।

পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে নিহত ওই যুবলীগ কর্মীকে রক্তাক্ত যখম অবস্থায় ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত মীম যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চাঁপাই এক্সপ্রেস/এসকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14