বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়ীয়া কলেজসংলগ্ন কলমুগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ছোট জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর কামার টোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইয়াকুব (২২), ও আলমগীর (২৫)।

ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামবাড়ীয়া-রহনপুর সড়কের খাপানিরবিল এলাকায় একটি অটোরিকশার গতিরোধ করে ছিনতায়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা অটোরিকশার নারী যাত্রীর কাছে থাকা ২০ হাজার টাকা ও চালকের কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের পথচারী ও এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে আলমগীর ও ইয়াকুব। পরে এলাকাবাসী গাছ থেকে নামিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14