বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো শিশু ওসমানের

  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ওসমান (১৩) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। নিহত শিশু আলোর দিশারী মডেল মাদ্রাসার ক্লাস থ্রি’র শিক্ষার্থী ছিল।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাই সাইকেল যোগে মাদ্রাসা যাবার সময় ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়।

সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, সকালে শিশু ওসমান বাই সাইকেল যোগে মাদ্রাসা যাবার সময় শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টর চালক আটক ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।

ট্রাক্টর চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কাবিরের ছেলে রনি ইসলাম। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে। উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14