বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • আপডেটের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের নবম আহ্বায়ক কমিটি।

আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা মো. আবদুর রাহিমকে। সদস্যসচিব হয়েছেন একই এলাকার সাব্বির আহমেদ। মুখ্য সংগঠক করা হয়েছে শিবগঞ্জের মোত্তাসিন বিশ্বাসকে আর মুখপাত্র হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের রুমি খাতুন। এই কমিটিতে ২০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৮ জনকে সংগঠক ও ১০৬ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের, ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের, ১১ নভেম্বর নেত্রকোনা জেলায় ২৫৪ সদস্যের, ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের, ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের এবং গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এইচপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14