বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

নাচোলে ধানখেতের পাকা নালায় পাওয়া গেলো আ:লীগ নেতার মরদেহ

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ধানখেতের মধ্যে পাকা নালায় পড়েছিল স্থানীয় আওয়ামী লীগের এক নেতার লাশ।

আজ শুক্রবার সকালে উপজেলার হাকরইল গ্রামে ধানখেতের নালা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম কামরুল ইসলাম (৫০)। তিনি উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সূর্যপুর গ্রামের হোসেন আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে শৌচাগারে যেতে ঘর থেকে বের হয়েছিলেন কামরুল ইসলাম। আজ সকালে বাড়ির পাশে ধানখেতে পাকা নালার মধ্যে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কামরুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এসজেড

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14