বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

ভারতে অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৪ জন আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশের ফেরার সময় চার যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এদিন বিকেলে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা– হলো শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হাটপাড়ার নূহ নবী, মো. সুমন, মো. এম আলী ও সাহাপাড়ার সুজন শেখ।

বিজিবি অধিনায়ক মো. মনির-উজ-জামান বলেন, ‘বেলা সোয়া ১২টার দিকে ফতেপুর সীমান্তে পিলার ১৩/১-এস সংলগ্ন এলাকা দিয়ে চার ব্যক্তিকে ভারত থেকে আসতে দেখে বিজিবি সদস্যরা। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।’

মো. মনির–উজ–জামান আরও বলেন, ‘আটককৃতরা সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। চোরাচালানের জন্যই বুধবার রাতে তারা ভারতে যান বলে বিজিবির কাছে স্বীকার করেছে। তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

এ ব্যাপারে মামলা দায়েরের পর আটক চারজনকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হরে বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাই এক্সপ্রেস/এনএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14