বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

নাচোলে ছুরিকাঘাতে নিহত দুই কিশোর, আহত ৪

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নাচোল থেকে : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেয়। পরে তারা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি।

ঘটনার পর থেকেই জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. মনিরুল ইসলাম।

চাঁপাই এক্সপ্রেস/এআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14