বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রাজশাহীতে যাত্রা শুরু করলো রয়েল ইনফিল্ড মোটরসাইকেল

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

রাজশাহী থেকে : রাজশাহীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো রয়েল ইনফিল্ড মোটরসাইকেল। রোববার দুপুরে নগরীর ভদ্রা মোড় এলাকায় ফিতা ও কেক কেটে ইফাদ মটরস্ লিমিটেডের রয়েল ইনফিল্ড মোটরসাইকেলের অফিসিয়াল শোরুম উদ্বোধন করা হয়।

১৯০১ সালে ইংল্যান্ডে যাত্রা শুরু করে রয়েল ইনফিল্ড মোটরসাইকেল। বর্তমানে নতুন উদ্যমে স্বপ্নের রয়েল ইনফিল্ড মোটরসাইকেল হাতের নাগালে পাচ্ছে বাংলাদেশিরাও। তবে এবার রাজশাহীতেই এই মোটরসাইকেল পাওয়া যাবে বলে খুশি বাইক প্রেমীরা।

আর এ মোটরসাইকেলের যেকোন ত্রুটি দূর করতে নতুন শোরুমে কাস্টমারদের জন্য রয়েছে উন্নত মানের প্রযুক্তিগত সার্ভিসিং সেন্টার। যার মাধ্যমে বছর জুড়ে সস্তিতে থাকবেন রয়েল ইনফিল্ড মোটরসাইকেল ব্যবহারকারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইফাদ মটরস্ লিমিটেড ও রয়েল ইনফিল্ড মোটরসাইকেলের হেড অব বিজনেজ মুঈদুর রহমান তানভীর, হেড অব সার্ভিসের রাসেল কবির, রয়েল ইনফিল্ড মোটরসাইকেলের রাজশাহীর চ্যানেল পার্টনার জামাল হোসেন, এরিয়া সেলস্ ম্যানেজার আসিফ আলিফসহ বাইক প্রেমীরা।

উদ্বোধন শেষে রয়েল ইনফিল্ড মোটরসাইকেলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

চাঁপাই এক্সপ্রেস/আরজেড

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14