বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

নাচোলে খাসজমি নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

নাচোল থেকে : চাঁপাইনবাবগঞ্জে নাচোলে খাসজমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম বকুল নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত শরিফুল ইসলাম বকুল গোমস্তাপুর উপজেলার হোগলা দাঁড়াবাজ এলাকার মৃত তামিজ উদ্দিনের ছেলে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার হাজারদীঘী বিলের খাস জমি ১৬ বছর ধরে ভোগ দখল করছেন নাচোল উপজেলার লোকজন। তার পরিপ্রেক্ষেতে বৃহস্পতিবার দুপুরে খাসজমি দখল নিতে আসে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি এলাকার লোকজন। এই সময় উভয় পক্ষের মধ্যে ধারালো দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে। পরে আজকে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম বকুল মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জমিজামা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে শরিফুল ইসলাম বকুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নাচোল থানায় অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনরা এবং এই বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাই এক্সপ্রেস/এসজে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14