বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রাজশাহীতে অটোরিকশাকে বাসের চাপা, নি’হত ২

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

রাজশাহী থেকে : রাজশাহীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে জেলার পবা উপজেলার নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ দুজনের নাম ও পরিচয় নিশ্চিত করেছে। আহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম- পরিচয় জানা গেছে। তারা হলেন, রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) ও গোদাগাড়ী উপজেলার বলিয়াডাইং গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. রাসেল (২৪)। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এরপর সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি। হতাহতের খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এসও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14