বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

১৩ দিন পর বারিকুলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নিহত মো. বারিকুলের মরদেহ ১৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় মরদেহটি হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ, পুলিশ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত বারিকুল উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, মরদেহটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ জানান, কীভাবে বারিকুল নিহত হয়েছেন তা জানা নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফ আজকে মরদেহ ফেরত দিয়েছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তে ওই কৃষকের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

চাঁপাই এক্সপ্রেস/এআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14