শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সরদার সহ ২জন সহযোগী গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ডাকাত চক্রের সরদার সহ ২জন সহযোগী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও জব্দ করা হয়েছে ৭টি গরু, একটি পিকআপ ভ্যান, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা ডাকাতরা হলেন– শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে কানু (৪৫), মুসলিমপুর এলাকার মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং উপর ধোবড়ার ইয়াসিন ঘোরামের ছেলে মো. রাকিব (২৫)।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকায় ডাকাত চক্রের সদস্যদের অবস্থানের তথ্য পাওয়া যায়। এরপর সেই এলাকার কানু ডাকাতের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। অভিযানে সেখান থেকে ৭টি চোরাই গরু, একটি পিকআপ ভ্যান, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ডাকাত চক্রের মূলহোতা কানু ডাকাতসহ ২জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত কানু ডাকাতের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হবে।

চাঁপাই এক্সপ্রেস/এএআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14