বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ৫টি ককটেল উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে কলেজের (নবাবগঞ্জ সরকারি কলেজ) ভিতর থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) বিকালে ৪টার দিকে কলেজের শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছন থেকে একটি শপিং ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে পানিতে রেখে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ওসি মতিউর রহমান আরোও জানান, কে বা কারা ককটেলগুলো রেখেছিল তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

চাঁপাই এক্সপ্রেস/একেএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14