সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নূরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেহেদি হাসান মিলন (২৫)।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বুলনপুরে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন নওগাঁর মান্দা উপজেলার ফেটগ্রাম-পরানপুরের আসাদ আলীর ছেলে এবং তিনি ভটভটির চালক ছিলেন। আহত মেহেদি হাসান মিলন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে বুলনপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আল আমিন। স্থানীয়রা আহত মেহেদি হাসান মিলনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। স্থানীয়রা যানবাহনের বেপরোয়া গতির কারণে সড়কে এমন দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

চাঁপাই এক্সপ্রেস/এএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14