বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে গণধোলাই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের জামতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় এক প্রতারকে গণধোলাই দেয়ার ঘটনা ঘটছে। গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি অটোরিক্সা থামিয়ে মাদক তল্লাশির কথা বলে ওই অটোরিক্সা চালকের ২৭ হাজার টাকা ছিনতায় করে। একপর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খায়রুল বাশারের ছেলে মশিউর রহমান।

সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, এই মশিউর রহমান দীর্ঘদিন থেকে মিথ্যা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিলো। আমরা তাকে আটকের তৎপরতা চালাচ্ছিলাম। আজ জামতলা এলাকায় আবারও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। এখন সে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁপাই এক্সপ্রেস/এআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14