মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সৌদির আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রবিবার (৩০ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামের কিছু মানুষ ঈদের নামাজে অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা এলাকায় সকাল সাড়ে ৮টার সময় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এতে মোমিনটোলা জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ ইমামতি করেন। নামাজে প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘিতে সকাল সোয়া ৮টার সময় মাওলানা শায়েখ মোজাম্মেল হকের ইমামতিতে প্রায় তিন শতাধিক মুসল্লি নিয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর যাবৎ তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

চাঁপাই এক্সপ্রেস/এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14