বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
গোমস্তাপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঢাকা গামী বাস টার্মিনালের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত (৩ মার্চ) বৃহস্পতিবার হুজরাপুরে অবস্থিত ঢাকা বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করে গোমস্তাপুর উপজেলার ‘আলোকিত গৌড়’ অনলাইন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক দুলাল হোসাঈন ও সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আলম।

সেই নিউজ প্রকাশের জেরে আর পি কাউন্টারে কর্তব্যরত ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ আশরিফ তাকে ফেসবুক কমেন্টের মাধ্যমে হুমকি ও মেসেঞ্জারের মাধ্যমে গালি-গালাজ প্রদান করেন। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে, জিডি নং ১৩৯।

এ বিষয়ে সাংবাদিক দুলাল হোসাইন বলেন আমি সেখানে সঠিক তথ্য সংগ্রহ করে নিউজ প্রকাশ করেছি। সাংবাদিক হিসেবে আমরা সঠিক তথ্য সংগ্রহ করে তুলে ধরি কিন্তু যদি আমাদের হুমকি খেতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? ২৪ এর জুলাই আন্দোলন করে কি লাভ? তাই আমি সহ আমার পরিবারের সকল সদস্যের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন একজন সাংবাদিক জিডি করে গেছে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

চাঁপাইএক্সপ্রেস/এসআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14