সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পতিতা ব্যবসার অভিযোগে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আলমপুরের কয়েকটি বাড়িতে অনৈতিক কার্যকলাপ চলছিল। এ নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও তাতে কোনো কাজ হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ওইসব বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, “বসতবাড়িতে যৌন ব্যবসার অভিযোগে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এমএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14