বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মশিউর, সাধারণ সম্পাদক জেম

  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

তুহিন, গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা মন্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয়ে এবং সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক জেম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মসিউর রহমান বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন (CBDF) ২০২৫-২৬ কেন্দ্রীয় কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

২০২২সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা দেশব্যাপী ৬ হাজার ১২৫ ব্যাগ রক্ত দান করেছি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই। তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।

তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি।

কমিটির নবনির্বাচিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। আগামী এক বছর চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।

এছাড়াও নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

চাঁপাই এক্সপ্রেস/এআরকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14