বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গোমস্তাপুর উপজেলা সফরের শুরুতেই তিনি রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন করেন।

বিকেলে তিনি রাধানগর ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংকর কার্যক্রম পরিদর্শন ও দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আলিম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইফতেখারুল আলম সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

পরর্বতীতে তিনি চৌডালা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাই এক্সপ্রেস/তুহিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14