রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

ইসমাইল হোসেন : জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর কার্যালয়ে নিচ তলায় অবস্থিত সদর কোর্ট মালখানায় পুলিশের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ও মূল্যবান আলামত লুটপাটের মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোখলেসুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৭ মে) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পুলিশের অনুপস্থিতিতে মোখলেসুর রহমানের পরিকল্পনা ও নির্দেশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দলবদ্ধ হয়ে ৫ই আগষ্ট আনুমানিক সন্ধ্যা পোনে ৭টা থেকে পরবর্তীদিন ভোর পোনে ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর কার্যালয়ে নিচ তলায় অবস্থিত সদর কোর্ট মালখানার মেইন গেটসহ অফিস ও গোডাউনের দরজার তালা ও সিসি ক্যামেরা ভাংচুর করে। এবং অফিস ও গোডাউন হতে অফিসে ব্যবহৃত কম্পিউটার সেট, প্রিন্টার, স্ক্যানার, সিসি ক্যামেরার মনিটর ও ডিভাইস, আলামতের মটরসাইকেল, বাইসাইকেল, মোবাইল, ল্যাপটপ, নগদ টাকা, বিদেশি টাকা, জাল টাকা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, বিদেশী মদ, আনুমানিক ২০টি পিস্তল, প্রায় ২৫ রাউন্ড শুটার গানের গুলি, দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার ও বিভিন্ন গাড়ির ব্যাটারিসহ অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান আলামত লুটপাট করে নিয়ে যায়।

তদন্ত রিপোর্টে জানা যায়, সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মোখলেসুর রহমানের চাঁপাইনবাবগঞ্জ শহরে আওয়ামী সমর্থিত সন্ত্রাসী বাহিনী রয়েছে। তৎকালীন ছাত্র সমাজকে প্রতিহত করার জন্য এবং বিরোধীদলের উপর দায় চাপানোর জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে মালখানায় লুটপাট ও ধ্বংস যজ্ঞ চালায় তারা। তার পরিকল্পনা ও নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে ৫ আগষ্ট পরিবর্তী সময়ে বিভিন্ন অপরাধ কর্ম সংঘটিত হয়েছে।

বুধবার সকালে মো. মোখলেসুর রহমানকে আদালতে হাজির করে আদালতের শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও তাকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৬ মে) ভোররাত ৩টার দিকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি) টিম অভিযানে সহায়তা করে।

চাঁপাই এক্সপ্রেস/এএআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14