বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

গোমস্তাপুর প্রতিনিধি : গোমস্তাপুরের একটি পল্লী বিদ্যুতের পিলারের লাইন টানানোর অবস্থায় বিদ্যুতের পিলারে হাত লেগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের অন্তগত পূর্বব্রহ্মণ গ্রামের শাহজাহান বাবুর বাড়ির পিছনে হ্যাপি হাট লিঃ এর ডাইরেক্টর মেজবাউর রহমান অপুর লিজ নেওয়া আমের বাগানে নির্মাণাধীন ঘরে কাজ করার জন্য ওয়েল্ডিং মিস্ত্রি আসলে বিদ্যুৎ লাইনের পিলারে হাত লেগে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় ভ্যান গাড়িতে করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করে।

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রহমতপাড়া গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

চাঁপাই এক্সপ্রেস/এআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14