বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে রাইহোগ্রাম মাঠে ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে।

৫০ একর বোরো ব্রি ৮৮ জাতের (উফশী) ধানের সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে।

রবিবার (১১ মে) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে রাইহোগ্রাম মাঠে এই ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, ইয়াছিন আলী উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন,  চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম প্রমূখ।

এর আগে গোমস্তাপুরে ভার্মি কম্পোস্ট (জৈব সার) প্লান্ট পরিদর্শন, বংপুরে পলিনেট হাউস এবং এনায়েত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি বাগানের উদ্বোধন করা হয়।

চাঁপাই এক্সপ্রেস/তুহিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14