বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে গভীর রাতে মোবাইল চুরি করতে গিয়ে এক যুবক আটক

  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করাতে গিয়ে এলাকাবাসী ও স্থানীয়দের কাছে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন এক যুবক। সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রবিবার (২৫ মে) গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

আটককৃত যুবক, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৩ টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিয়ে স্থানীয়রা ওই চোরকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে নাহিদ নামে এক যুবক আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া ওই চোর কে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এইচও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14