বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত সাধারণ জনজীবন

  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

গোমস্তাপুর প্রতিনিধি : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনজীবন। সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি কখনো আবার ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া সাধারণ মানুষ। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পাখি ও প্রাণিরাও পড়েছে মহাসঙ্কটে।

উপজেলার জিনারপুর বাজারে কথা হয় কাঠমিস্ত্রি সঙ্গে। তিনি বলেন, ‘ভোরে বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি ঘরে আটকে আছেন। বৃষ্টির কারণে আজ আর কাজে যাওয়া হবে না। দিন হাজিরা হিসেবে তাঁরা ৫০০ টাকা করে আয় করেন। এভাবে বসে থাকা মানেই ক্ষতি।’

বৃষ্টির কারণে কর্মহীন দুর্ভোগের কথা জানিয়েছেন বাজারের অন্য শ্রমজীবীরা। ভ্যানচালক জাব্বার বলেন, ‘মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে লোকজন ঘরের বাইরে আসে না, তাই পলিথিন মুড়ি দিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই।’

বৃষ্টির কারণে উপজেলার অনেক এলাকায় পত্রিকা বিল্লি করতে পারেননি হকাররা। পত্রিকার তিনজন পাঠক মুঠোফোনে জানান, ‘সকালে পত্রিকা না পড়লে ভালো লাগে না। বেলা গড়িয়ে গেলেও এখনও পত্রিকা পাইনি।’

উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের গরুর খামারি জানান বৃষ্টির কারণে গরু ছাগল নিয়ে অনেক কষ্ট হচ্ছে। অপরদিকে উপজেলার আড্ডা-সরাইগাচ্ছি রোড দিঘা নামক স্থানে কালভাট নির্মাণাধীন স্থানে টানা বৃষ্টির কারণে পাশ দিয়ে বিকল্প রাস্তাটি বৃষ্টির কারণে ধসে গেছে এবং একটি ট্রাক উল্টে গেছে এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

রেইনকোর্ট পড়ে ছাতা মুড়ি দিয়ে কাঁচাবাজারে আসা পার্শ্ববর্তী ভাটখৈর গ্রামের ফারুক হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে দোকানপাট খুলেছে কম। এরা প্রতিটি জিনিসের দামই বেশি বলছে’।

চাঁপাই এক্সপ্রেস/তুহিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14