বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

জোরপূর্বক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বদলগাছী, নওগাঁ নওগাঁর বদলগাছীতে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক মাদ্রাসার এক তৃতীয় শ্রেণির ছাত্রী (১০) কে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুল রাজ্জাক (৫০) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৫শে মে রবিবার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ভ্যানচালক আব্দুল রাজ্জাক উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, ২৫শে মে রবিবার দুপুর ১টার দিকে উপজেলা বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগাহ মাঠের উত্তর পাশে পৌঁছলে পালশা গ্রামের আব্দুল রাজ্জাক (ভ্যান চালক) এর সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসার ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়া কথা বলে ভ্যানে তুলে নেয়। এবং সেই ভ্যানে অন্য যাত্রী যেতে চাইলে কাউকে ভ্যানে তোলে না তিনি। বাড়িতে নেবার মাঝপথে পাটনঘাটা ঈদগাহ মাঠের পাশে বয়েন উদ্দিনের বাঁশঝাড়ের নিকট পৌঁছলে রাস্তায় ভ্যান থেমে মাদ্রাসা ছাত্রীকে টাকা দেবার কথা বলে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে চাইলে ভূক্তভোগী মাদ্রাসার ঐ ছাত্রী যেতে চায় না। ভ্যানচালক আব্দুল রাজ্জাক এক পর্যায়ে জোরপূর্বক ঐ ছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ঐ ছাত্রী ডাক-চিৎকার দিলে রাস্তার অন্য এক ভ্যানচালক সমুন চিৎকারটি শুনতে পেয়ে বাঁশঝাড়ে নিকট এগিয়ে গেলে ধর্ষক আব্দুল রাজ্জাক মাদ্রাসার ঐ ছাত্রীকে ফেলে রাস্তায় এসে ভ্যান নিয়ে বালুভরা বাজারের দিকে চলে যায়।

এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি শোনে। তখন ভ্যানচালক সুমন ছাত্রীকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছার পর ভুক্তভোগী ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে বলে এবং পরে এ বিষয়ে বিস্তারিত তার বাবা-মায়ের কাছে খুলে বলেন ।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আব্দুল রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমালে আব্দুল রাজ্জাক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়। খবর পেয়ে বিকেলে বদলগাছী থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। আসামীকে ধরতে অভিযান চলমান রয়েছে।

এএসও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14