বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২০ জন

  • আপডেটের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০জন। তাদের মধ্যে ১৫জন পুরুষ ও ৫জন মহিলা রয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৩৩জন। তাদের মধ্যে ১০জন পুরুষ, ১জন মহিলা ও ২জন শিশুকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বর্তমানে ভর্তি আছে ৩৯জন রোগী। তাদের মধ্যে ১৭জন পুরুষ, ১৮জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছে।

চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬৪জনে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য আমাদের নিশ্চিত করেছেন।

একেএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14