বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করলো স্বজনরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধর করায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জুলাই) রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর-বাঘাইরপাড়ায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত ওই যুবকের নাম বাবু। তিনি রামচন্দ্রপুর-বাঘাইরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

ওসি বলেন, নিহত বাবু মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মা-কে মারধর করেন তিনি। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরলে তার স্বজনরা তাকে শাসনের আদলে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14