বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে জেলা জুড়ে পুলিশের অভিযানে গুটিকয়েক আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

শিবগঞ্জ পৌরসভার বাগানটুলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মো. সাফিউল ইসলাম নিরব ওরফে কানা নিরব (২৭), পিতা-মো. রবিউল ইসলাম রবু। তিনি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে নাচোল থানা পুলিশের পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নাচোল পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত বেলাল আনসারীর ছেলে মো. মঞ্জুর আনসারী (৪২)। তিনি আওয়ামী লীগের নাচোল পৌরসভার সদস্য। তার বিরুদ্ধে ৭ মার্চ ২০২৫ তারিখে দায়েরকৃত এফআইআর নম্বর ৩ ও জি.আর নম্বর ৩০/২০২৫ অনুযায়ী মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধি ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৫/৬ ধারা সংযুক্ত রয়েছে।

এবং নাচলের ঘিওন ডাউনপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. আমিত হাসান মিঠুন (২৭)। সে আওয়ামী যুবলীগের নাচোল উপজেলা শাখার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দায়েরকৃত এফআইআর নম্বর ৯, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ এবং জি.আর নম্বর ২৬/২০২৫ অনুযায়ী একই ধারায় অভিযোগ আনা হয়েছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে দুরুল হুদা এবং হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে মো. শহিদুল ইসলাম শহীদ (পিতা-মৃত আব্দুল মালেক) নামের আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14