রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শাহনেয়ামতুল্লাহ কলেজের নতুন অধ্যক্ষের যোগদান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অন্যতম বিদ্যাপীঠ শাহনেয়ামতুল্লাহ কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব নিয়েছেন তরিকুল আলম সিদ্দিকী নয়ন।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় কলেজটির শিক্ষক মিলনায়তনে নতুন অধ্যক্ষ এর কাছে দ্বায়িত্ব বুঝিয়ে দেন কলেজটির পরিচালনা কমিটির সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য মো.লতিফুর রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শরিফুল আলম।

এ সময় উপস্তিত ছিলেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। পরে শিক্ষকদের পক্ষ থেকে নতুন অধ্যক্ষ তারিকুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ।

তরিকুল আলম সিদ্দিকী নয়ন এর আগে জেলা শহরের সিটি কলেজ এর অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন।

এসওকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14