রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তেল নাই’ লেখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে ‘নয়ন ফিলিং স্টেশন’ নামে একটি পেট্রলপাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পাম্পটিতে প্রায় ১৩ হাজার লিটার জ্বালানি মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকায় ওই ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সন্ধ্যায় শিবগঞ্জের পুখুরিয়া এলাকায় অবস্থিত নয়ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসন অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, পাম্পটিতে তেল নাই লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।
পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেওয়া হয় এবং পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14