মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ:
নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ১১টায় শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন  শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ এবং নজেকশিস সমিতির সভাপতি মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি| পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শাহ& নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি লতিফুর রহমান, রাজশাহী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কে.এম. মাহফুজুর রহমান এবং নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ও সমিতির সাবেক সভাপতি ওবাইদুর রহমান। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নজরদারি, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
একইসঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা নকলমুক্ত পরীক্ষা গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14