• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী নাটকীয়তা পেরিয়ে শপথ, থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার গঠন অনিশ্চিত, জোট বাঁধছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজশাহী রেলস্টেশনের পাশে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম বাড়লো সয়াবিন তেলের দাম

বাড়লো সয়াবিন তেলের দাম

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে।

কম তেলে রান্না করতে মেনে চলুন ৯ টিপস

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে এই সমন্বয় করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে পাম অয়েলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে।

এজেএম


আরও সংবাদ

ফেসবুকে আমরা