• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে  মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী নাটকীয়তা পেরিয়ে শপথ, থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার গঠন অনিশ্চিত, জোট বাঁধছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজশাহী রেলস্টেশনের পাশে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম বাড়লো সয়াবিন তেলের দাম

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :

শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে (৫৯ বিজিবি)।

সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবি’রর সদস্যরা।


আরও সংবাদ

ফেসবুকে আমরা