• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গা উৎসবে পাশে থাকার প্রত্যয় বিজিবি’র  চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে নকশা অনুযায়ী কাজের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন

৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের

ইসমাইল হোসেন
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিস চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৮৭টি। এ ছাড়া, ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের দেওয়া হয়েছে ২ কোটি টাকা।

সোমবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় চিফ লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মো. আবু সাঈদ জানান, গত সাত মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ২ হাজার ২৭৬টি আবেদন দাখিল করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকারের সভাপতিত্বে এই সভায় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে একটি তথ্যচিত্রও দেখানো হয়।

সভাপতির বক্তব্যে হায়দার আলী খোন্দকার বলেন, ‘মামলা জট নিরসনে লিগ্যাল এইড অফিস অসাধারণ ভূমিকা পালন করছে। লিগ্যাল এইড অফিসের কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাই।’

লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, গত সাত মাসে নিয়মিত আদালতে দায়ের করা মোট ৩৪৩টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ১ হাজার ৪৭২ জন বিচারপ্রার্থীকে। আইনগত সহায়তা সেবা দেওয়া সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত সাত মাসে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ২৫টি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এমএনও


আরও সংবাদ

ফেসবুকে আমরা